Posts

বাস দুর্ঘটনায় আহত তিন

Image
 নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু-সহ তিনজন গুরুতর আহত। দুর্ঘটনাটি ঘটেছে ৩ রা সেপ্টেম্বর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে সার্ভিস রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে বাসটি হাওড়া থেকে যাত্রী নিয়ে দীঘার দিকে যাচ্ছিল। জেলেপাড়া ব্রিজের কাছে আসতেই আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে থাকা রেলিং ভেঙে সোজা সার্ভিস রোডে ঢুকে পড়ে।  সেই সময় সার্ভিস রোড দিয়ে একটি বাইক যাচ্ছিল। বাইকে ছিলেন এক শিশু-সহ তিনজন। বাসটি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনজনই।  ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক ও খালাসির খোঁজ শুরু হয়েছে।

আত্মঘাতী প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই এর মেয়ে

 প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখার্জীর মেয়ে বৃষ্টি মুখার্জী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলায় তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।  রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়ম ভাবে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল বৃষ্টি মুখার্জীর বিরুদ্ধে। সম্প্রতি বৃষ্টির স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এদিন সকাল ন'টা নাগাদ তার বাড়ির দোতলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে তিনি আত্মঘাতী হলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।  মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

জলে ভাসছে মানিকচক

Image
গঙ্গার জলস্ফীতিতে জলবন্দি মানিকচকের বিস্তীর্ণ এলাকা, পানীয় জল ও নৌকার দাবিতে সরব দুর্গতরা।  জলস্তর ক্রমশ বাড়তে থাকায় মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে হুকুমত টোলা ও ঈশ্বর টোলা এলাকায়। দক্ষিণ হুকুমত টোলা ও ঈশ্বর টোলার বহু পরিবারের রান্নাঘর, শোবার ঘর, গবাদি পশু রাখার জায়গা এবং জ্বালানি রাখার চালায় জল ঢুকে পড়েছে। বন্যার জলে ডুবে গিয়েছে বহু টিউবওয়েল। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। জলমগ্ন বাড়িগুলিতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। জলবন্দি এলাকার বাসিন্দাদের একাংশ বর্তমানে টিনের ডোঙা ব্যবহার করে যাতায়াত করছেন। পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ করে দক্ষিণ হুকুমত টোলার বাসিন্দারা প্রশাসনের কাছে ছোট ডিঙি নৌকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত পানীয় জল, ত্রাণসামগ্রী এবং রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের আবেদন জানিয়েছেন তাঁরা। বাসিন্দাদের আশঙ্কা, যেভাবে গঙ্গার জলস্তর বাড়ছে, তাতে বাঁধের বাইরের আরও নতুন এলাকা জলমগ্ন হয়...

জলপাইগুড়ি পৌরসভা বেহাল, বসলো এডমিনিস্ট্রেটর

Image
 দীর্ঘ প্রায় দেড় মাসের রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার পর বুধবার নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জলপাইগুড়ি পৌরসভায় বসলো অ্যাডমিনিস্ট্রেটর। দিনভর তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দড়ি টানাটানি, অনাস্থা ভোটকে ঘিরে উত্তেজনা এবং শেষ পর্যন্ত ভোটের আগেই পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর সন্ধ্যায় রাজ্য সরকারের নির্দেশে জলপাইগুড়ির মহকুমাশাসককে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দেওয়ার খবর সামনে আসে। একসময়ের রাজনৈতিক সতীর্থদের আনা অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার কথা ছিল সৈকত চট্টোপাধ্যায়ের। বুধবার সকাল থেকেই অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকা তৃণমূলের কাউন্সিলররা পৌরসভায় উপস্থিত হন। কিন্তু ভোটাভুটির আগেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সৈকত চট্টোপাধ্যায়। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৈকত চট্টোপাধ্যায় অভিযোগ করেন, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরও কোনও তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেননি। তাঁর অভিযোগ, পরবর্তীকালে কাউন্সিলর সন্দীপ মাহাতো, তপন ব্যানার্জি সহ কয়েকজনের উস্কানিতে এবং একটি রাজনৈতিক দল ও প্রশাসনের মদতে পৌর পরিষেবাকে অচল করার চক্...

সিনে সেন্ট্রালের চলচ্চিত্র উৎসব

                 চলচ্চিত্র উৎসব  আখ উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে। আর‌ প্রথম স্থানে ব্রাজিল।  আর ইদানীং  এই আখ উৎপাদনের জন্য ইথাইল পেট্রোলকে এগিয়ে, তাই নিয়ে বহুল চর্চিত এই দুই দেশ । এই আবহে‌ কলকাতায় শুরু হতে চলেছে ব্রাজিল চলচ্চিত্র উৎসব। আয়োজনে অবশ্যই  'সিনে সেন্ট্রাল ক্যালকাটা'। আমাদের কাছে ব্রাজিল মানেই ফুটবল। সর্বোচ্চ  বিশ্বকাপ জয়ী ব্রাজিলের ফুটবল আমাদের অন্তরের  মণিকোঠায় স্থান করে নিয়েছে। এবারে নন্দনে ব্রাজিলের তিনটি ছবি দেখানো হবে।  সেপ্টেম্বরের  এক এবং দুই তারিখে। প্রথম দিন দেখানো হবে WATER SALLES    DANIELA THOMAS  পরিচালিত  *LINE OF PASSAGE* পরিচালক WATER SALLES বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে গোল্ডেন বিয়ার পুরস্কারে ভূষিত হন। উৎসবের দ্বিতীয় দিনে আরও একটি উল্লেখযোগ্য  সিনেমা *MY PARENTS WENT ON VACATION* এই সিনেমা  আঠেরোটি চলচ্চিত্র উৎসবে ‌ছত্রিশটি  পুরস্কারে ভূষিত হয়। উৎসবের শেষ ছবি *THE POPE'S TOILET* না দেখলে মিস করবেন অবশ্যই।...

স্বাস্থ্য শিবির

Image
একতা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে      কলকাতাতে স্বাস্থ্য পরীক্ষা শিবির বহুদিন ধরে মানুষের সেবা করে চলেছে একতা শিল্পী গোষ্ঠী। রবিবার সকালে এক বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল জয়সওয়াল ধর্মশালায়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাড প্রেসার পরীক্ষা,ফিজিওথেরাপি সহ বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করার বহু সাধারণ মানুষ। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাধন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক অশোক দাস, পদ্মশ্রী কাজী মাসুম আখতার, দীনেশ সিং, মোহম্মদ এহতাশমুল হক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরের প্রধান আহবায়ক তথা উদ্যোক্তা সন্দীপ ধর। উপস্থিত বহু সাধারণ মানুষ এই শিবিরের ভুয়সী  প্রশংসা করেন।

গণেশ পুজোর খুঁটি উদ্বোধন

Image
সিদ্ধি ভিনায়ক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর খুঁটি পুজোর উদ্বোধন হলো কলকাতায় ২৪ আগস্ট।  কলকাতার ঐতিহ্যবাহী ৬৭ নং কেশব চন্দ্র সেন স্ট্রিট চত্বরে রবিবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল অনুষ্ঠানটি। ২০১১ সাল থেকে এলাকার সাংস্কৃতিক ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সিদ্ধিভিনায়ক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গণেশ বন্দনার সূচনা-অনুষ্ঠান এবারও পরিণত হয় এক মিলনমেলায়। খুঁটি পুজোর মধ্য দিয়েই প্রতি বছর গণেশ পুজোর প্রস্তুতি পর্বের সূচনা হয়ে থাকে, আর সিদ্ধিভিনায়ক স্পোর্টিং ক্লাবের এই আয়োজন এলাকাবাসীর কাছে বরাবরই বিশেষ আকর্ষণের বিষয়। ক্লাবের সদস্যরা জানান, "সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আমাদের এই পথচলা যেন প্রজ্ঞা, সাফল্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে—এই কামনা নিয়েই আজকের এই গণেশ পুজোর খুঁটি পুজোর আয়োজন।" এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিজয় ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ কলকাতার সেক্রেটারি পাপ্পু মিশ্র, সঞ্জয় রায়, জয় নারায়ণ প্রসাদ, মনীশ গুপ্তা, পুন্টা গুপ্তা, অনুজ গুপ্তা এবং রাজু সহ অন্যান্য বিশিষ...