অন্নপূর্ণা না পেয়ে আত্মহত্যা

গাজোলে চাঞ্চল্য: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় সংসারে চরম অশান্তি, আত্মঘাতী গৃহবধূ

গাজোল: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকায় সংসারে চরম অভাব ও পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের কর্কচ অঞ্চলের বাচাহার গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম অনিতা খাতুন (৩২)। তিনি পেশায় কৃষক ইনজামামুল হকের স্ত্রী ছিলেন। দম্পতির দুটি সন্তান রয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অত্যন্ত অভাবের সংসার ছিল ইনজামামুলের। গত ১৭ তারিখের পর সরকারি প্রকল্প 'অন্নপূর্ণা ভাণ্ডার'-এর টাকা ঢোকার কথা ছিল। সংসারে কিছুটা আর্থিক সুরাহা হবে এই আশায় গৃহবধূ অনিতা খাতুন পরপর তিন দিন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট চেক করেন। কিন্তু প্রতিবারই তিনি জানতে পারেন যে তাঁর অ্যাকাউন্টে প্রকল্পের কোনও টাকা ঢোকেনি। এই নিয়ে এমনিতেই অভাবের সংসারে স্বামী ইনজামামুলের সঙ্গে অনিতার অশান্তি চরম রূপ নেয়।আজ সকালে বাচাহার গ্রামের ওই বাড়ির বারান্দা থেকে অনিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।তবে এই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার হতাশা নাকি দীর্ঘদিনের পারিবারিক কলহের চরম পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments

Popular posts from this blog

জলপাইগুড়ি পৌরসভা বেহাল, বসলো এডমিনিস্ট্রেটর

কলকাতাতে নতুন ওটিটি প্ল্যাটফর্ম এর উদ্বোধন

জলে ভাসছে মানিকচক