সংস্কৃতি অনুষ্ঠান
মুর্শিদাবাদ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির লালবাগ মহকুমা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জিয়াগঞ্জ এ ২৩ আগস্ট (রবিবার) ।
জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির লালবাগ মহকুমা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সকাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুরু হয়। পতাকা উত্তোলন করেন সমিতির লালবাগ মহকুমা সভাপতি ইমদাদুল হক। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় লালবাগ মহকুমার অন্তর্গত ছটি(৬) আঞ্চলিক শাখার প্রায় ৬০টি বিদ্যালয়ের ২৫০ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান তালিকায় ছিল সঙ্গীত, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক,ক্যুইজ এবং নৃত্যসহ একাধিক আকর্ষণীয় বিভাগ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির লালবাগ মহকুমা শাখার সম্পাদক শুভাশিস ঘোষ বলেন, "শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মনন ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
Comments
Post a Comment