বন্দীর মৃত্যু

পুলিশি হেফাজতে বন্দির আত্মহত্যা।
====================
 চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর : দিন চারেক আগে চুরির অভিযোগে রাহুল রুইদাস নামে এক ব্যাক্তি গ্রেপ্তার করে চন্দ্রকোনা থানার পুলিশ। তাঁকে ঘাটাল মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জানা গিয়েছে, রবিবার রাতে থানার বাথরুমে যান ওই যুবক। সেখানে পরনের প্যান্ট খুলে গলায় জড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি।
 বাথরুম থেকে শব্দ পেয়ে পুলিশ দ্রুত দরজা খুলে রাহুলকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।

Comments

Popular posts from this blog

অজেয়া অভয়ার প্রতিফলন

কলকাতাতে নতুন ওটিটি প্ল্যাটফর্ম এর উদ্বোধন

জলপাইগুড়ি পৌরসভা বেহাল, বসলো এডমিনিস্ট্রেটর