অজেয়া অভয়ার প্রতিফলন
অভয়াকে আমরা কেউ ভুলিনি আজও। হইচই এ 'অজেয়া ' সিরিজটি অভয়ার প্রতিচ্ছবি। অয়ন চক্রবর্তি পরিচালিত এই সিরিজটি মানুষের মনকে নাড়া দেবে।
চরিত্রের নামগুলো বদলে দেওয়া হয়েছে। হাসপাতালের নামও বদলানো। কিন্তু চরিত্রগুলো যেভাবে দেখানো হয়েছে, তা একদম সঠিক। চিত্রনাট্যের ক্ষেত্রে হয়তো কিছুটা এদিকওদিক করা হলেও, বাকি পুরো বিষয়টা আমাদের সকলের জানা। রাজনৈতিক চাপ কথাটা সমস্ত অপরাধীদের মুখে উঠে এসেছে। এই রাজনৈতিক চাপটা আসলে কি ছিল সেকথাও সকলের জানা। তাহলে বর্তমান সরকার এখনও কেনো কিছুর কিনারা করতে পারছেনা? প্রশ্নটা সকলের।
সিরিজ এ অভিনয় করেছেন সোহিনী সরকার, ইন্দ্রশিস রায়, সুদীপ মুখার্জি সহ আরো অনেকে। এসভিএফ এর নিবেদনে এই ওয়েব সিরিজটি মানুষকে আরও জাগ্রত করবে।
সিরিজে দেখানো হয়েছে কোনো উচ্চ রাজনৈতিক মহলের কারোর বাড়ির ছেলে যুক্ত। সেটাও একদম ঠিক কথা। তাহলে তিনি কে? তাও কি আজও বর্তমান সরকার প্রমাণ করতে পারলো না। মেয়েটি কে যে নৃশংসভাবে হত্যা করা হলো, তার বিচার আজও সঠিকভাবে হলো না। কিন্তু সিরিজে সঠিক কিছু তথ্য দেখা গেলো। তাহলে কি বুঝতে হবে অভয়া সঠিক বিচার পেলোনা?
Comments
Post a Comment