Posts

অন্নপূর্ণা না পাওয়ায় বিক্ষোভ

Image
 অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা।  জয়পুর থানার কুলিয়া সোলবাগা এলাকার মহিলারা কুলিয়াঘাটের কাছে চৌরাস্তায় বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তাঁরা। একাধিকবার প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার পরেও টাকা না মেলায় ক্ষোভে পথ অবরোধ করেন তাঁরা। জানা গিয়েছে,  কুলিয়াঘাট এলাকায় জড়ো হন মহিলারা। এরপর কুলিয়া-বাগনান রাস্তার উপর গাছের গুঁড়ি ও ডাল ফেলে শুরু হয় অবরোধ। এর জেরে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী ও অন্যান্য পথচারীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবির বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দেয়। এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। অন্যদিকে, একই দাবিতে  আমতা-২ ব্লক অফিসের সামনেও বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। উল্লেখ্য, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা...

ত্রাণ নেই, প্রশাসন উদাসীন

Image
মালদহের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত  ঘেরাও করেছে হাজার মহিলা সহ সাধারণ মানুষ। ত্রিপল নেই -ত্রাণ নেই -খাওয়ার নেই -বিদ্যুৎ নেই। মানুষ ক্ষোভে পঞ্চায়েত ঘিরেছে। প্রধান পলাতক।

বন্দীর মৃত্যু

পুলিশি হেফাজতে বন্দির আত্মহত্যা। ====================  চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর : দিন চারেক আগে চুরির অভিযোগে রাহুল রুইদাস নামে এক ব্যাক্তি গ্রেপ্তার করে চন্দ্রকোনা থানার পুলিশ। তাঁকে ঘাটাল মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জানা গিয়েছে, রবিবার রাতে থানার বাথরুমে যান ওই যুবক। সেখানে পরনের প্যান্ট খুলে গলায় জড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি।  বাথরুম থেকে শব্দ পেয়ে পুলিশ দ্রুত দরজা খুলে রাহুলকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।

অজেয়া অভয়ার প্রতিফলন

Image
অভয়াকে আমরা কেউ ভুলিনি আজও। হইচই এ  'অজেয়া ' সিরিজটি অভয়ার প্রতিচ্ছবি। অয়ন চক্রবর্তি পরিচালিত এই সিরিজটি মানুষের মনকে নাড়া দেবে। চরিত্রের নামগুলো বদলে দেওয়া হয়েছে। হাসপাতালের নামও বদলানো। কিন্তু চরিত্রগুলো যেভাবে দেখানো হয়েছে, তা একদম সঠিক। চিত্রনাট্যের ক্ষেত্রে হয়তো কিছুটা এদিকওদিক করা হলেও, বাকি পুরো বিষয়টা আমাদের সকলের জানা। রাজনৈতিক চাপ কথাটা সমস্ত অপরাধীদের মুখে উঠে এসেছে। এই রাজনৈতিক চাপটা আসলে কি ছিল সেকথাও সকলের জানা। তাহলে বর্তমান সরকার এখনও কেনো কিছুর কিনারা করতে পারছেনা? প্রশ্নটা সকলের। সিরিজ এ অভিনয় করেছেন সোহিনী সরকার, ইন্দ্রশিস রায়, সুদীপ মুখার্জি সহ আরো অনেকে। এসভিএফ এর নিবেদনে এই ওয়েব সিরিজটি মানুষকে আরও জাগ্রত করবে। সিরিজে দেখানো হয়েছে কোনো উচ্চ রাজনৈতিক মহলের কারোর বাড়ির ছেলে যুক্ত। সেটাও একদম ঠিক কথা। তাহলে তিনি কে? তাও কি আজও বর্তমান সরকার প্রমাণ করতে পারলো না। মেয়েটি কে যে নৃশংসভাবে হত্যা করা হলো, তার বিচার আজও সঠিকভাবে হলো না। কিন্তু সিরিজে সঠিক কিছু তথ্য দেখা গেলো। তাহলে কি বুঝতে হবে অভয়া সঠিক বিচার পেলোনা?

বাস দুর্ঘটনায় আহত তিন

Image
 নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু-সহ তিনজন গুরুতর আহত। দুর্ঘটনাটি ঘটেছে ৩ রা সেপ্টেম্বর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে সার্ভিস রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে বাসটি হাওড়া থেকে যাত্রী নিয়ে দীঘার দিকে যাচ্ছিল। জেলেপাড়া ব্রিজের কাছে আসতেই আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে থাকা রেলিং ভেঙে সোজা সার্ভিস রোডে ঢুকে পড়ে।  সেই সময় সার্ভিস রোড দিয়ে একটি বাইক যাচ্ছিল। বাইকে ছিলেন এক শিশু-সহ তিনজন। বাসটি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনজনই।  ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক ও খালাসির খোঁজ শুরু হয়েছে।

আত্মঘাতী প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই এর মেয়ে

 প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখার্জীর মেয়ে বৃষ্টি মুখার্জী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলায় তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।  রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়ম ভাবে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল বৃষ্টি মুখার্জীর বিরুদ্ধে। সম্প্রতি বৃষ্টির স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এদিন সকাল ন'টা নাগাদ তার বাড়ির দোতলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে তিনি আত্মঘাতী হলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।  মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

জলে ভাসছে মানিকচক

Image
গঙ্গার জলস্ফীতিতে জলবন্দি মানিকচকের বিস্তীর্ণ এলাকা, পানীয় জল ও নৌকার দাবিতে সরব দুর্গতরা।  জলস্তর ক্রমশ বাড়তে থাকায় মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে হুকুমত টোলা ও ঈশ্বর টোলা এলাকায়। দক্ষিণ হুকুমত টোলা ও ঈশ্বর টোলার বহু পরিবারের রান্নাঘর, শোবার ঘর, গবাদি পশু রাখার জায়গা এবং জ্বালানি রাখার চালায় জল ঢুকে পড়েছে। বন্যার জলে ডুবে গিয়েছে বহু টিউবওয়েল। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। জলমগ্ন বাড়িগুলিতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। জলবন্দি এলাকার বাসিন্দাদের একাংশ বর্তমানে টিনের ডোঙা ব্যবহার করে যাতায়াত করছেন। পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ করে দক্ষিণ হুকুমত টোলার বাসিন্দারা প্রশাসনের কাছে ছোট ডিঙি নৌকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত পানীয় জল, ত্রাণসামগ্রী এবং রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের আবেদন জানিয়েছেন তাঁরা। বাসিন্দাদের আশঙ্কা, যেভাবে গঙ্গার জলস্তর বাড়ছে, তাতে বাঁধের বাইরের আরও নতুন এলাকা জলমগ্ন হয়...