জলে ভাসছে মানিকচক

গঙ্গার জলস্ফীতিতে জলবন্দি মানিকচকের বিস্তীর্ণ এলাকা, পানীয় জল ও নৌকার দাবিতে সরব দুর্গতরা। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে হুকুমত টোলা ও ঈশ্বর টোলা এলাকায়। দক্ষিণ হুকুমত টোলা ও ঈশ্বর টোলার বহু পরিবারের রান্নাঘর, শোবার ঘর, গবাদি পশু রাখার জায়গা এবং জ্বালানি রাখার চালায় জল ঢুকে পড়েছে।
বন্যার জলে ডুবে গিয়েছে বহু টিউবওয়েল। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। জলমগ্ন বাড়িগুলিতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
জলবন্দি এলাকার বাসিন্দাদের একাংশ বর্তমানে টিনের ডোঙা ব্যবহার করে যাতায়াত করছেন। পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ করে দক্ষিণ হুকুমত টোলার বাসিন্দারা প্রশাসনের কাছে ছোট ডিঙি নৌকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত পানীয় জল, ত্রাণসামগ্রী এবং রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের আবেদন জানিয়েছেন তাঁরা।
বাসিন্দাদের আশঙ্কা, যেভাবে গঙ্গার জলস্তর বাড়ছে, তাতে বাঁধের বাইরের আরও নতুন এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে।

Comments

Popular posts from this blog

জলপাইগুড়ি পৌরসভা বেহাল, বসলো এডমিনিস্ট্রেটর

কলকাতাতে নতুন ওটিটি প্ল্যাটফর্ম এর উদ্বোধন