আত্মঘাতী প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই এর মেয়ে
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখার্জীর মেয়ে বৃষ্টি মুখার্জী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন।
মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলায় তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়ম ভাবে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল বৃষ্টি মুখার্জীর বিরুদ্ধে। সম্প্রতি বৃষ্টির স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এদিন সকাল ন'টা নাগাদ তার বাড়ির দোতলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে তিনি আত্মঘাতী হলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
Comments
Post a Comment