অন্নপূর্ণা না পাওয়ায় বিক্ষোভ

 অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা।  জয়পুর থানার কুলিয়া সোলবাগা এলাকার মহিলারা কুলিয়াঘাটের কাছে চৌরাস্তায় বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তাঁরা। একাধিকবার প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার পরেও টাকা না মেলায় ক্ষোভে পথ অবরোধ করেন তাঁরা।
জানা গিয়েছে,  কুলিয়াঘাট এলাকায় জড়ো হন মহিলারা। এরপর কুলিয়া-বাগনান রাস্তার উপর গাছের গুঁড়ি ও ডাল ফেলে শুরু হয় অবরোধ। এর জেরে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী ও অন্যান্য পথচারীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবির বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দেয়। এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
অন্যদিকে, একই দাবিতে  আমতা-২ ব্লক অফিসের সামনেও বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।
উল্লেখ্য, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মহিলাদের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এর আগে একই দাবিতে উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুর এলাকাতেও বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে অন্নপূ্র্না ভান্ডার সহ একাধিক দাবিতে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস অভিযান হয়।

Comments

Popular posts from this blog

অজেয়া অভয়ার প্রতিফলন

কলকাতাতে নতুন ওটিটি প্ল্যাটফর্ম এর উদ্বোধন

জলপাইগুড়ি পৌরসভা বেহাল, বসলো এডমিনিস্ট্রেটর